০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১০২০৯ বার দেখা হয়েছে

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তাই কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কমিশনার তানভীর হাবিব রহমান। আজ মঙ্গলবার থেকে কমিশনের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন তিনি।গত রবিবার বিএসইসির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়, ৯ থেকে ২৩ জুন পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। অনুপস্থিতিকালীন সময়ে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর এবং বিশেষ সহকারীর (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) দপ্তরে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগ দেন।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব

আপডেট: ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬