এসএমইর পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৩:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১০৫৩৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (১৭ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়েছে। আজ এসএমই মার্কেটে সূচকের সাতে লেনদেনও বেড়েছে প্রায় ছয় কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৩৯ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৩৩ কোটি ৭২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৫৪ পয়েন্ট বা ২.৬০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৬ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ১টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ

































