এসএমই মার্কেটে সূচকের পতন অব্যাহত
- আপডেট: ০৩:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৫৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের টানা পতন অব্যাহত। চলতি সপ্তাহে আজ সহ চার দিন ডিএসএমইএক্স সূচকের পতন হয়েছে। আজ সূচক কমেছে ৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ। গত কার্যদিবস থেকে এদিন লেনদেন সামান্য বেশি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১৫ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১৪ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ৯টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
ঢাকা/এসএ



































