১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গাজায় স্কুলে হামলায় নিহত অন্তত ৫০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ১০৫৪২ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও অনেকে। উপত্যকাটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলার শিকার স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলি হামলায় উপত্যকায় আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে অনেক আগেই। সূত্র: রয়টার্স

ঢাকা/কেএ

শেয়ার করুন

গাজায় স্কুলে হামলায় নিহত অন্তত ৫০

আপডেট: ১১:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩