০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জিল বাংলার লোকসান কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৫০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কিছুটা কমেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা। গত বছর একই সময়ে ১৬ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন: পদ্মা অয়েলের ইপিএস প্রকাশ

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৩৬ টাকা ৭১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৯৮ টাকা ৮১ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

জিল বাংলার লোকসান কমেছে

আপডেট: ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫