তিন কোম্পানিতে বিনিয়োগে কপাল পুড়লো বিনিয়োগকারীদের
- আপডেট: ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১০৫০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থ্যাৎ কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, আনলিমা ইয়ার্ন ডাইং এবং আরএন স্পিনিং মিলস লিমিটেড।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আনলিমা ইয়ার্ণ: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ০৫ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩৪ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
রেইনউইক যজ্ঞেশ্বর: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তে হতাশ করেছে কোম্পানিটি।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৩ টাকা ৩২ পয়সা।
আরও পড়ুন: নয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) লোকসান দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটি আগামী ২৭ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
আরএন স্পিনিং: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের হতাশ করলো জিল বাংলা সুগার
আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।



































