০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
নির্বাচন কমিশনার নিয়োগ আইনের চূড়ান্ত অনুমোদন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১০৪৭৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এ আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে এবং
সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করতে হবে।
ঢাকা/কেএম
ট্যাগঃ
নির্বাচন কমিশনার নিয়োগ আইনের চূড়ান্ত অনুমোদন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন

































