০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে তারল্য বাড়াতে গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৬৬ বার দেখা হয়েছে

দেশের পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কীভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সহযোগিতা চেয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠকে পুঁজিবাজারের তারল্য বৃদ্ধি ও দেশের অর্থনীতির সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময়ে তারা নির্বাচন পরবর্তী আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে শেয়ারবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নরের কাছে আহ্বান জানান।

আরও পড়ুন: ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ডে আবেদনের তারিখ নির্ধারণ

তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে পুঁজিবাজার কোন ধরণের তারল্য সংকটে না পড়ে এবং পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

পুঁজিবাজারে তারল্য বাড়াতে গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

আপডেট: ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪