বিএফইউজের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট: ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১০৪৯৯ বার দেখা হয়েছে
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করছেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ দিন বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নীলক্ষেতে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার
প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
ঢাকা/এসএম





























