০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ১০৬৫৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (০৪ জুন) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৮ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ  ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস  ইন্সুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাইন্যান্স এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার শেয়ার লেনদেনে হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি টাকা, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৫:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪