০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মেসির রেকর্ড গোলে লিগ জিতল পিএসজি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১০৫৩৮ বার দেখা হয়েছে

লিগে আরও একটি জয়হীন দিন কাটল পিএসজি। তাতে লিগ ওয়ান শিরোপা জয় থেমে থাকেনি প্যারিসের দলটির। স্ট্রাসবার্গের বিপক্ষে ১-১ গোলে সমতা করে আরেকটি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে কাতারি মালিকানাধীন ক্লাবটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

শনিবার রাতে লিগের ৩৭তম ম্যাচ খেলতে নামে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির গোলে লিড নেয় প্যারিসিয়ানরা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ৫৯ মিনিটে গোল করেন।

তবে ক্রিস্টোফার গালতিয়েরের দল ওই লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৭৯ মিনিটে কেভিন গামেইরো গোল করে স্ট্রার্সবাগকে সমতায় ফেরান। পরে চেষ্টা করেও মেসি-এমবাপ্পে দলকে জয় এনে দিতে পারেননি।

আরও পড়ুন: মুম্বাইকে উড়িয়ে ফাইনালে গুজরাট

মেসি গোল করে অবশ্য রেকর্ড গড়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ ৪৯৬ গোল করা খেলোয়াড় সাবেক বার্সা তারকা। তার রেকর্ডের দিন পিএসজিও রেকর্ড ১১টি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

মেসির রেকর্ড গোলে লিগ জিতল পিএসজি

আপডেট: ১০:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩