রূপালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১০৫৬৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২৮ পয়সা। এদিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( Solo EPS) হয়েছে ৬৭ পয়সা।
আরও পড়ুন: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির (Restated) শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৭৬ পয়সা। আগের বছর ছিলো ৩৫ টাকা ১৮ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১১৭ টাকা ৮৬ পয়সা (Restated)।
ঢাকা/টিএ



































