০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

র‌্যাংকিংয়ে বুমরাহর আরও কাছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তারকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৯৯ বার দেখা হয়েছে

আইসিসি টেস্ট বোলার র‌্যাংকিংয়ে এবার জসপ্রীত বুমরাহর সঙ্গে ব্যবধান বেশ কমালেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও পাকিস্তান স্পিনার নোমান আলী। আজ (বুধবার) আইসিসি তাদের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে।

৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বুমরাহ শীর্ষেই আছেন। তবে তার সঙ্গে এখন ব্যবধান ৩৬ এ কমালেন নোমান ও স্টার্ক। দুজনের রেটিং পয়েন্ট ৮৪৩। অ্যাডিলেডে দারুণ বোলিংয়ের পর দুই নম্বরে উঠে বুমরাহকে চ্যালেঞ্জ জানানো প্যাট কামিন্স চারে নেমে গেছেন। অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে খেলেননি তিনি। কামিন্সের রেটিং পয়েন্ট ৮৪১। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে।

অ্যাশেজ সিরিজে স্টার্ক চার ম্যাচে ১৭.৪২ গড়ে ২৬ উইকেট নিয়েছেন। চলতি বছর ১৭.৫ গড়ে চার ম্যাচে ৩০ উইকেট নেওয়া নোমানও তিন নম্বরে। ইংল্যান্ডের জশ টাং মেলবোর্নে ম্যাচসেরা পারফর্ম করে ১৩ ধাপ এগিয়ে ৩০তম স্থানে।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে হ্যারি ব্রুক তিন ধাপ এগিয়ে দুই নম্বরে। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে ইংল্যান্ডের ব্যাটার ৪১ ও অপরাজিত ১৮ রান করেন। ব্রুকের ৮৪৬ রেটিং পয়েন্ট, ৮৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে জো রুট। এক ধাপ করে নেমেছেন কেন উইলিয়ামসন (৩), ট্র্যাভিস হেড (৪) ও স্টিভ স্মিথ (৫)।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

র‌্যাংকিংয়ে বুমরাহর আরও কাছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তারকা

আপডেট: ০৬:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫