লুজারের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- আপডেট: ০৪:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪৭০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মোট ৪০০ টি কোম্পানির মধ্যে ১৭৩ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন: ফোর্সড সেল বিলম্ব করলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফান্ড, রানার অটোমোবাইলস পিএলসি, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিংস মিলস লিমিটেড।
ঢাকা/এসএইচ






























