লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আপডেট: ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১০১৯৭ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৯ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আক্তার হোসেন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা/এসএইচ

































