১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সূচকে মিশ্রাবস্থা, লেনদেন ছাড়ালো হাজার কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / ১০৪১১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩১ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচকে মিশ্রাবস্থা, লেনদেন ছাড়ালো হাজার কোটি

আপডেট: ০১:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১