০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১০৩৯০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: আট শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যার মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া, আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আপডেট: ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩