০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা শু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১০৪৫০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৩১ পয়সা লোকসান দিয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ২০ টাকা ১১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭২ টাকা ৫৪ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা শু

আপডেট: ১২:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩