১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫১৮ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে একটি ছোটো প্রতিনিধিদল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন প্রধান উপদেষ্টা। মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাব না এবং উনি যত কত সময়ে ওখানে থেকে ওনার কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

আরও পড়ুন: স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। একেবারে ফাংশানাল যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে, শুধু তারাই যাবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট: ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪