সবুজবাগে লিফটের ফাঁকা জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার
- আপডেট: ০১:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১০২৮৮ বার দেখা হয়েছে
রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে টিপু মোল্লা (৫৭) নামের এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, টিপু ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন কিনা ও কেউ হত্যা করে তাকে ওই ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি সবুজবাগের উত্তর বাসাবো ৫৭ নম্বর বাসার মৃত ইয়াদ আলী মোল্লার ছেলে।
ঢাকা/এসএইচ








































