০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক গেইনারের শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক বন্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৪২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বড়দিন উপলক্ষে বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। ফলে আলোচ্য সপ্তাহে (২১-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ৪ কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক মুদারারা পারপিচুয়েল বন্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বন্ডটির দর বেড়েছে ৫৪.৫৫ শতাংশ। আগের সপ্তাহে বন্ডটির ক্লোজিং দর ছিল ৪ হাজার ৪০০ টাকা, যা বিদায়ী সপ্তাহে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮০০ টাকায়।

দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮.৯৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৯৩ টাকা যা সপ্তাহশেষে বেড়ে দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সায়।

তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৬.০৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির দর ছিল ৬১৩৮ টাকা ৩০ পয়সা, যা সপ্তাহশেষে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৫০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে আরএসএম স্টিল। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ১৪.৫৫ শতাংশ। আগের সপ্তাহে শেয়ারটির দর ছিল ৫ টাকা ৫০ পয়সা, যা সপ্তাহশেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়।

পঞ্চম স্থানে রয়েছে অ্যাপেক্স ফুড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার বেড়েছে ১৩.২৯ শতাংশ। আগের সপ্তাহে শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২১৫ টাকা ৯০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪৪ টাকা ৬০ পয়সায়।

পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে—বিডি ওয়েল্ডিংয়ের ১২.১২ শতাংশ, বে লিজিংয়ের ১০.৩৪ শতাংশ, মুন্নু এগ্রোর ১০.৩১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৩৮ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৯.০৯ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক গেইনারের শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক বন্ড

আপডেট: ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫