১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সূচকের পতনে সপ্তাহ শুরু, সামান্য বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫১ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯ শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৮ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১০০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ১৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে সপ্তাহ শুরু, সামান্য বেড়েছে লেনদেন

আপডেট: ০৬:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫