শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ১০ কোম্পানি
- আপডেট: ১১:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১০২৩৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দশটি কোম্পানির পরিচালনা বোর্ডের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- হা-ওয়েল টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশনস, শমরিতা হসপিটাল, সিভিও পেট্রোকেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, কেঅ্যান্ডকিউ, ফাইন ফুডস, শাশা ডেনিমস, রানার অটো ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড বিতরণ করেছে দশটি কোম্পানি। কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে হা-ওয়েল টেক্সটাইল ২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস ২০ শতাংশ, শমরিতা হসপিটাল ৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ১১ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ১০ শতাংশ, কেঅ্যান্ডকিউ ৪ শতাংশ, ফাইন ফুডস ১৪ শতাংশ, শাশা ডেনিমস ৫ শতাংশ, রানার অটো ১০ শতাংশ ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
ঢাকা/এসএইচ


































