০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১০২৫৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ জানুয়ারি)-এর সাপ্তাহিক লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৩ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.০০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আপডেট: ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬