০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ন্যাশনাল ফিডের বোর্ড সভার তারিখ পরিবর্তন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২১৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি।
ঢাকা/এসএইচ




































