১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০২৫১ বার দেখা হয়েছে

বিগত সরকারের সময় দেশের অর্থনীতি বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছিল, যা পুনরুদ্ধারে অন্তত আরও দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বৈশ্বিক সংকটের মুখে পড়তে হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে শুধু জ্বালানি খাতেই প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাত ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এসব কারণে জাতীয় অর্থনীতি এখনো চাপের মধ্যেই রয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগের সরকারের সময়ে স্বাস্থ্যখাতে বরাদ্দের বড় অংশ অপব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকার শুধু বরাদ্দ দিয়ে দায়িত্ব শেষ করছে না, বরং তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, সেটিও নজরদারি করবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত হস্তক্ষেপ করা হলে পেশাদারিত্ব নষ্ট হয়। তাই সরকার এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা বজায় রেখে মানসম্মত সেবা নিশ্চিত করতে চায়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

আপডেট: ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬