০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১২৭৯ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৩০ টি কোম্পানির শেয়ারের দর। পাশাপাশি ১ হাজার ২৭৯ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩ টি কোম্পানির, বিপরীতে ৯৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১২৭৯ কোটি টাকা

আপডেট: ০৬:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬