০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ১৫০০ কোটি ছাড়াল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০১৭৩ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ জুন) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৮৪ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৬ দশমিক ১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ দশমিক ৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে ১৫২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪টি কোম্পানির, বিপরীতে ১৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ১৫০০ কোটি ছাড়াল

আপডেট: ০৪:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬