০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ন্যাশনাল ফিডের লোকসান কমেছে ৬৭ শতাংশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৯৪ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলসের চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই – সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় ৬৭ শতাংশ লোকসান কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২৪) টাকা। এ হিসাবে লোকসান কমেছে ০.১৬ টাকা বা ৬৭ শতাংশ।গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.০২ টাকায়।
ঢাকা/আরএইচ



































