নাভানা ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৩:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১০৪৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন ও লেনদেনের তারিখ নির্ধারণ হওয়া কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২২-মার্চ ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৬৫ পয়সা ইপিএস হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিরি এনএভি হয়েছে ৩৯ টাকা ৫১ পয়সা।
আরও পড়ুন: ১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
ঢাকা/এসএ

































