ব্লকে রেনাটার বিশাল লেনদেন
- আপডেট: ০৫:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে রেনাটার ৪০ কোটি টাকার বিশাল লেনদেন। এদিন ব্লকে ৬৫টি কোম্পানির ৯০ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সলভো কেমিক্যালের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৬ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকার।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- আনোয়ার গলভানাইজিংয়ের ৪ কোটি ৯৮ লাখ ১৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার, কোহিনূরের ১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকার, এডিএন টেলিকমের ১ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১ কোটি ১৮ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ১ হাজার টাকার, ডমিনেজের ৭৮ লাখ ৮০ হাজার টাকার, সাউথ ইস্ট ব্যাংকের ৬৯ লাখ টাকার, আমরা টেকের ৬৭ লাখ ৯৪ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৬৭ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্টের ৬৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

































