০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
আইএফআইসি ব্যাংকের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১০৫১৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বোর্ড ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৬৩ পয়সা।আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৫৬ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৬ পয়সা।
আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংকের ইপিএস কমেছে ৪২ শতাংশ
আগামী ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।
ঢাকা/এসএইচ


































