০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আইসিবির ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ১০৫৫১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছ। কোম্পানিটি আলোচ্য বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ২.৫০ শতাংশ স্টক এবং ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

আজ বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় সমন্বিত হয়েছে ৯২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা সমন্বিত আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ৩৪ পয়সা।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের হতাশ করলো ন্যাশনাল টিউবস

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আইসিবির ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩