আজ দুপুরে প্রকাশিত হবে রাবির ‘সি’ ইউনিটের ফল
- আপডেট: ১২:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এর আগে শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ কমিটির কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক একরামুল হামিদ বলেন, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল দুপুরের পরপরই প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যারা পাশ করেছেন এবং ফেল করেছেন উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন,কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে যারা ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের বেশি নম্বর পাবেন। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেয়া হবে না।
এর আগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন ভর্তিচ্ছু।
ঢাকা/এমটি








































