ইস্টার্ন ব্যাংকের আয় বেড়েছে
- আপডেট: ০৬:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড লিমিটেড ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯ পয়সা।
প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) মাইনাস ৫ টাকা ৩৫ পয়সা।আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৫০ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা।
ঢাকা/টিএ



































