এসএমইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন
- আপডেট: ০২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। চলতি সপ্তাহের তিন দুই কার্যদিবস সূচক কমলেও আজ ডিএসএমইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সূচক বড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৫ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ১০ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১৫ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩৮ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৪টি কোম্পানির শেয়ার দর কমেছে। এবং ২টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন চালু কাল
ঢাকা/এসএ



































