এসএমইর পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন
- আপডেট: ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১০৫০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়েছে। আজ সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমানও। গত কার্যদিবসের চেয়ে এদিন ১৩ কোটি বেশি লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২৯ কোটি ৪৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১৬ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪৭ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ১টি কোম্পানির শেয়ার দর কমেছে। আর ১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা
ঢাকা/এসএ

































