এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৪:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১০৬০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ১৫ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়েছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ১ লাখ ৮ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৯৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১৫ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে।
আরও পড়ুন: বেঙ্গল বিস্কুটসের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৬টি কোম্পানির শেয়ার দর কমেছে। অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ার।
ঢাকা/এসএ

































