এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৩:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ১০৬১১ বার দেখা হয়েছে
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৭ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়েছে। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৫ লাখ ১৩ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৭ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৬ পয়েন্টে।
আরও পড়ুন: সূচকের পতনে লেনদেন দুই’শ কোটির নিচে
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। ১টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএ
































