এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০২:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৭৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৩২ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমেছে। এদিন টাকার অংকে লেনদেনের পরিমান ৪ লাখ ১৩ হাজার টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১০ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ লাখ ১৩ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১০ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৩২ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৭৮৯ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ১০টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহে ক্রেতা শূন্য ৭১ কোম্পানি
ঢাকা/এসএ






































