০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এসবিএসি ব্যাংকের আয় কমেছে ৫২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১০৫৩৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫২ শতাংশ।

সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২১ পয়সা বা ৫২ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

এসবিএসি ব্যাংকের আয় কমেছে ৫২ শতাংশ

আপডেট: ০৫:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩