কক্সবাজারের জনসভা মঞ্চে শেখ হাসিনা
- আপডেট: ০৪:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১০৩৯৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কক্সবাজারের আওয়ামী লীগের জনসভা মঞ্চে উঠেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভা মঞ্চে ওঠেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঞ্চে উঠেই সুইচ টিপে কক্সবাজারের ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। একটু পরই সেখানে বক্তব্য দেবেন সরকারপ্রধান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া
এর আগে, দুপুর ১২টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর একে একে উপস্থিত হন কেন্দ্রীয় দলীয় নেতাকর্মীরা।
ঢাকা/এসএ




































