গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১০৪৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া ৩৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, ২১৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিআইএফসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস সোমবার বিআইএফসির ক্লোজিং দর ছিল ১০ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিআইএফসি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৯.৭৭ শতাংশ, সী-পার্ল হোটেলের ৯.৭১ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৩ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৮.৬৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৬১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৫৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.৩২ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।
আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা/এসএ

























