চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আপডেট: ০৪:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং এসএমই প্লাটফর্মের আছিয়া সি ফুডস।
সভায় ইস্টার্ন ক্যাবলস ছাড়া বাকি কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো। আর ইস্টার্ন ক্যাবলস ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-
২৩ নভেম্বর
বিকাল সাড়ে ৩টায় বিডি থাই অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা।
২৪ নভেম্বর
বিকাল সাড়ে ৪টায় ফরচুন সুজের ডিভিডেন্ড ঘোষণা।
১৫ নভেম্বর
বিকাল সাড়ে ৩টায় ইস্টার্ন ক্যাবলসের ইপিএস প্রকাশ।
বিকাল ৪টায় গোল্ডেন সনের ডিভিডেন্ড ঘোষণা।
বিকাল ৪টায় আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা।
ঢাকা/এসএইচ


































