১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ঢাকা ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ১০৪২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

রাজধানীর ক্যান্টনমেন্টে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।

আরও পড়ুন: বাংলাদেশে আরও ব্রিটিশ বি‌নিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ঢাকা ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট: ০১:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩