০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ৩৬৫ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০৩৭২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৬৫ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন: কাসেম ইন্ডাস্ট্রিজের আয় কমেছে ২৯ শতাংশ

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৫) মিলিয়ে কোম্পানিটির ৩ টাকা ৭২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৯৭ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ৩৬৫ শতাংশ

আপডেট: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫