০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নতুন গ্যাস ও সিএনজি স্টেশনের বাণিজ্যিক উৎপাদনে যাবে ইন্ট্রাকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৫৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৫টি এলপিজি অটোগ্যাস ও সিএনজি স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে কোম্পানির দুইটি স্টেশন বাণিজ্যিক উৎপাদনে যাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, কোম্পানিটির ৯৪তম সভায় ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আর কোম্পানির ১৪তম এজিএমে শেয়ারহোল্ডারা এই বিষয়ে অনুমোদন দেয়।

এছাড়া কোম্পানির পর্ষদ ৯৪তম সভায় ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশনের অনুমোদন দেয়।

গত ২৩ আগস্ট কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫টি এলপিজি অটোগ্যাস এবং সিএনজি স্টেশনের অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: আইসিবির ক্রেডিট রেটিং সম্পন্ন

কোম্পানিটির একটি এলপিজি অটোগ্যাস স্টেশন চট্ট্রগামে ও সিএনজি গ্যাস স্টেশন কেরানীগঞ্জে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত। কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে দুইটি স্টেশনেই আগামী ১৮ ডিসেম্বর থেকে সম্পূর্ণভাবে কাজ শুরু করবে।

কোম্পানিটি আরও জানায়, তাদের নতুন ব্যবসার পরিধি রাজস্ব বাড়াবে এবং গ্রাহকের আরও বেশি চাহিদা পূরণে সক্ষম হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নতুন গ্যাস ও সিএনজি স্টেশনের বাণিজ্যিক উৎপাদনে যাবে ইন্ট্রাকো

আপডেট: ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২