০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১০৭৪৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
সূত্র জানায়, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই স্টক ডিভিডেন্ড।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করবে প্রভাতি ইন্স্যুরেন্স
প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
ঢাকা/টিএ



































