বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৫:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১০৬৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স (বিএনআইসিএল) লিমিটেড ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সচিব মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ১৯ পয়সা। আগামী ২২ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
এদিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স লিমিটেড (বিএনআইসিএল) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৬ পয়সা।
৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫২ পয়সা।


































