বিএসসির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৯:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১০৬৩৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৪৩ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ টাকা ৫৯ পয়াসা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪১ পয়সা।
আরও পড়ুন: ওয়ালটনের আয় বেড়েছে ২২৯১ শতাংশ
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৭৯ পয়সা।
ঢাকা/কেএ


































